Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ লাখ টাকা ছিনতাই মামলা

জয়পুরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২১:০৭
যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ লাখ টাকা ছিনতাই মামলা

ছবি: আগামীর সময়

জয়পুরহাটের নতুন হাট গোহাটিতে অতিরিক্ত হাসিল আদায়ের প্রতিবাদ করায় জেলা যুবদলের সদস্য সচিব মো. মোক্তাদুল হক আদনানকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে মারধর করে নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনার পর গতকাল রবিবার রাত ৮টার দিকে ভুক্তভোগী আদনান বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা করেছেন।

মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও হাটের ইজারাদার শামস মতিনসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, মামুন ওরফে ঘোড়া মামুন, সাদাত মতিন, যুবলীগ নেতা মিলন, কানা জুয়েল ও আমিনুল। বর্তমানে গুরুতর আহত অবস্থায় আদনান জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে ‘অধ্যক্ষ শামছুল হক ফাউন্ডেশন’-এর জন্য গরু কিনতে নগদ ৫ লাখ টাকা নিয়ে নতুন হাটে যান মোক্তাদুল হক আদনান। সেখানে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত হাসিল আদায়ের বিরুদ্ধে হাটের মাইকে প্রতিবাদ জানান তিনি।

এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা তার গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ইজারাদার শামস মতিন সামুরাই এবং ঘোড়া মামুন পিস্তল ঠেকিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান। তবে হামলাকারীরা তাকে লোহার রড, কিল ও ঘুষি দিয়ে মারধর করে গুরুতর আহত করেন এবং তার পকেটে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে বলা হয়েছে।

এদিকে, জেলা যুবদলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে সোমবার বিকেলে জয়পুরহাট শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেনারেল হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে যুবদল নেতারা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা মূল আসামি শামস মতিন ও মামুনসহ সব অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন।

জয়পুরহাট থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

যুবদল নেতাহত্যাচেষ্টাছিনতাইমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু