Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদক ও কিশোর গ্যাং দমনে ‘জিরো টলারেন্স’

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৯:৪৫
মাদক ও কিশোর গ্যাং দমনে ‘জিরো টলারেন্স’

‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানের একটি দৃশ্য

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, মাদকের সঙ্গে জড়িতদের  নির্মূল করতে হবে শিকড় থেকে। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার।

মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে রাজধানীর রূপনগর আরামবাগ মাঠে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা উল্লেখ করেন তিনি। কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এই অনুষ্ঠানের আয়োজন করে রূপনগর থানা পুলিশ।

আমিনুল হকের ভাষ্য, মাদকের করাল গ্রাস থেকে নতুন প্রজন্মকে রক্ষা করা জরুরি। কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিতে হবে কার্যকর উদ্যোগ।

তিনি আরও বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সত্যের পাশাপাশি মিথ্যাও ছড়ায়। তাই সবাইকে সত্যের পক্ষে অবস্থান নিতে এবং মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

সমাজে নৈতিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তার মন্তব্য, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, কোথাও বিশৃঙ্খলা বা মব সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হচ্ছে সে চেষ্টা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।

মাদককিশোর গ্যাং
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise