Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পীরগঞ্জ

পূজার সভায় অনুপস্থিত, তিন কর্মকর্তাকে শোকজের নির্দেশ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৮:১১
পূজার সভায় অনুপস্থিত, তিন কর্মকর্তাকে শোকজের নির্দেশ

ছবি: আগামীর সময়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সরকারি সভায় অনুপস্থিত থাকায় তিনটি ইউনিয়নের পূজা মনিটরিং কমিটির আহ্বায়ক তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

আজ শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ নির্দেশ দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও গোলাম রব্বানী সরদার। সভায় সেনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সৈয়দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম এবং বৈরচুনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন অনুপস্থিত ছিলেন। তবে দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট চালুর পরিকল্পনা

১৭ অক্টোবর ২০২৬

সভায় তিন কর্মকর্তার অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেন ইউএনও গোলাম রব্বানী সরদার। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী এ সভার আয়োজন করা হয়। তবে তিন কর্মকর্তা কেন সভায় উপস্থিত ছিলেন না, সে বিষয়ে তাকে কেউ অবহিত করেননি।

ইউএনও আরও জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ নির্বাহী আদেশে দিনটিকে কর্মদিবস ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি সভায় অনুপস্থিত থাকায় সংসদ সদস্য ওই তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আয়োজিত গুরুত্বপূর্ণ সরকারি সভায় কর্মকর্তাদের অনুপস্থিতি সরকারকে অসহযোগিতা করার শামিল। এ কারণে তিনি ইউএনওকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার অনুরোধ করেন।

পীরগঞ্জপূজাকর্মকর্তাশোকজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’