Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

হামলার মামলায় কারাগারে বাউফল ছাত্রদল সভাপতি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৭:০৩
হামলার মামলায় কারাগারে বাউফল ছাত্রদল সভাপতি

আব্দুল্লাহ আল ফাহাদ

হামলা ও ছিনতাইয়ের মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান  ফাহাদ। তা নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাতে বাউফল পৌর শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলাটি করা হয়।

মামলার বাদী ফজলুল হক মৃধার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে একদল ব্যক্তি তার ভাই ও সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় অভিযুক্তরা ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে, কয়েকজনকে মারধর করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেন।

মামলায় বলা হয়েছে, হামলায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর বাউফল থানায় করা মামলায় সাতজনকে আসামি করা হয়। এতে এক নম্বর আসামি করা হয়েছে আব্দুল্লাহ আল ফাহাদকে।

মামলার তদন্ত কর্মকর্তা বাউফল থানার এসআই মশিউর রহমান বলেছেন, আহতদের মেডিকেল সনদ সংগ্রহ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।


আব্দুল্লাহ আল ফাহাদবাউফলকারাগারছাত্রদল নেতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise