আগামীর সময়

কলকাতায় মারা গেছেন টাঙ্গাইলের সাবেক এমপি

কলকাতায় মারা গেছেন টাঙ্গাইলের সাবেক এমপি

ফাইল ছবি

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল- সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান।

তিনি জানালেন, কলকাতায় দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগ আক্রান্ত হয়ে শুক্রবার তার মৃত্যু হয়।

তোফাজ্জল হোসেন বলছিলেন, বর্তমানে মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে মরদেহ দেশে নেওয়ার জন্য আলোচনা চলছে।

    শেয়ার করুন: