Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডিভাইডারে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শাবিপ্রবি শিক্ষার্থীর

শাবিপ্রবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৮
ডিভাইডারে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শাবিপ্রবি শিক্ষার্থীর

সাদমান রহমান (নাবিল)। সংগৃহীত ছবি

সিলেটে সড়ক দুর্ঘটনায় সাদমান রহমান (নাবিল) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাদমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে মোটরসাইকেলে করে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন সাদমান। পথে স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সাদমানের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীদের মোবাইল ফোনে বিষয়টি জানান। তারা সাদমানকে প্রথমে মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান।পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিওমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মুহিত জানান, রাত ১ টার দিকে সাদমানকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তার মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।

আরও পড়ুন

ভালুকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় বৃদ্ধ নিহত

১১ অক্টোবর ২০২৬

জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান জানান, ঘটনার পরপরই সাদমানের পরিবারকে জানানো হয় এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জি এম রবিউল ইসলাম জানান, আজ রবিবার সকাল ৬টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স সাদমানের গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছে। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী গেছেন, যাদের একজন একই এলাকার বাসিন্দা।

শাবি শিক্ষার্থীর এমন অকাল ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল হান্নান জানান, শোকাবহ পরিস্থিতির কারণে পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এ ছাড়া সাদমানের মরদেহের সঙ্গে যাওয়া তরুণ খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি (এফইটি) বিভাগের শিক্ষার্থী হওয়ায়, ওই বিভাগের প্রথম সেমিস্টারের একটি পরীক্ষাও স্থগিত করেছে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষ।

নিহতসড়ক দুর্ঘটনাসিলেটশাবিপ্রবিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার