Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

তুরাগে ৩ লাশের তথ্য নিশ্চিত পুলিশের, রাজনৈতিক যোগ নেই বলছে পরিবার

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৫:১৭
তুরাগে ৩ লাশের তথ্য নিশ্চিত পুলিশের, রাজনৈতিক যোগ নেই বলছে পরিবার

ছবি: আগামীর সময়

ঢাকার তুরাগ নদী থেকে দুই দিনে তিন যুবকের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েক নেতাকর্মীর লাশ নদীতে ভেসে ওঠার আলোচনার মধ্যে আজ রবিবার এ তথ্য জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

তবে মৃত তিনজনকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মী উল্লেখ করে তাদের রাজনৈতিক কারণে হত্যার যে গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠেছিল তা নাকচ করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। মারা যাওয়া তিনজনের স্বজনদেরও দাবি, তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন না।

মরদেহগুলো উদ্ধারের ঘটনায় আলাদা তিনটি মামলা হয়েছে সাভার, আশুলিয়া ও দারুস সালাম থানায়। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে ছড়িয়ে পড়া তথ্য গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান তাদের।

আজ দুপুরে মরদেহগুলো উদ্ধারের তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক নূর মোহাম্মদ, আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম এবং আমিনবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির।

মৃতরা হলেন— ঢাকার তুরাগের রানাভোলা এলাকার শাহ আলমের ছেলে মো. সুমন, একই এলাকার আরিফ এবং রাজধানীর মনিপুর মোল্লাপাড়ার বাসিন্দা রনি মোল্লা (৩৫)।

রনির মৃত্যুর ঘটনায় করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৪ জুন দুপুরে তিনি রয়েল সিটি খেয়াঘাট এলাকায় তুরাগ নদে গোসলে নেমে নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিকাল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

রনির বাবা কফিল উদ্দিন মোল্লা জানিয়েছেন, রনি দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন এবং উত্তরার দিয়াবাড়ি এলাকার একটি হোটেলে কাজ করতেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। কফিল উদ্দিন বলছেন, তার ছেলে রনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।

সাভার মডেল থানার পরিদর্শক নূর মোহাম্মদের ভাষ্য, গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় আধা ঘণ্টা পর স্থানীয়রা রনির মরদেহ উদ্ধার করেন।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলছেন, গত ২৫ জুন রাতে স্থানীয়দের খবরে আশুলিয়া বাজারসংলগ্ন তুরাগের তীর থেকে উদ্ধার করা হয় সুমনের মরদেহ। বন্ধুদের সঙ্গে ট্রলারে ঘুরতে গিয়ে সুমন নদীতে পড়ে নিখোঁজ হন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। পরে তার মরদেহ ভেসে ওঠে। সুমন সাঁতার জানতেন না বলেও ভাষ্য এই পুলিশ কর্মকর্তার।

সুমনের পরিবার এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। পরিবারের সদস্যদের বরাতে পুলিশ বলছে, তিনি নিখোঁজ ছিলেন গত ২২ জুন থেকে।

আমিনবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানিয়েছেন, গত বুধবার সকালে দারুস সালাম থানার গাবতলী এলাকায় তুরাগ নদী থেকে উদ্ধার হয় আরিফ নামে আরেক যুবকের মরদেহ। তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হন বলে ভাষ্য পুলিশের।

আরিফের চাচা আরশাদুল ইসলাম জানিয়েছেন, গত ২২ জুন বিকাল ৪টা থেকে আরিফ নিখোঁজ ছিলেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তারা জানেন না। পরিবারের পক্ষ থেকে মামলা করতে না চাইলেও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মামলা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে এই তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

মরদেহ উদ্ধারতুরাগ নদীপুলিশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise