Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লক্ষ্মীপুর

বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাজ

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৩৩
বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাজ

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুর জেলায় চলতি মৌসুমে দেখা দিয়েছে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা। অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় ব্যাপক উৎপাদন হয়েছে পাঁচ উপজেলায়। তবে মৌসুমের শেষ দিকে কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে নিচু এলাকার কিছু জমিতে পানি জমে ক্ষতি হয়েছে ধানের। এতে অনেক কৃষক বাধ্য হয়েছেন আধাপাকা ধান কাটতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার জেলায় ৩৮ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা থাকলেও তা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩৮ হাজার ৭৬৫ হেক্টর জমিতে। এর মধ্যে উপশি জাতে উৎপাদন হচ্ছে প্রতি হেক্টরে গড়ে ৩ দশমিক ৮ মেট্রিক টন এবং হাইব্রিড জাতে ৪ দশমিক ২ মেট্রিক টন ধান।

কৃষকদের ভাষ্য, মৌসুমের শুরুতে সেচ সংকটের কারণে অনেক এলাকায় সময়মতো রোপণ করা যায়নি বোরো ধান। ফলে ধান কাটার সময় পড়তে হয়েছে ঝড়-বৃষ্টির মুখে। কয়েক দফা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে ধানের শীষে দেখা দিয়েছে চিটা রোগ।

সদর উপজেলার চররমনী মোহন এলাকার কৃষক আবদুল করিম জানান, এবার ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু শেষ সময়ে বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় আধাপাকা ধান কাটতে হয়েছে তাদের। তারপরও খরচ উঠে আসবে বলে আশা করছেন তিনি।

রায়পুর উপজেলার কৃষক মো. হেলাল উদ্দিন বলেন, চাষের শুরুতে সময়মতো সেচের পানি পাওয়া যায়নি। পরে বেশি দামে ডিজেল কিনে সেচ দিতে হয়েছে। এখন ধান কাটার শ্রমিকের মজুরিও অনেক বেড়েছে। তবে ফলন ভালো হওয়ায় কিছুটা স্বস্তি রয়েছে।

কৃষকরা জানান, বর্তমানে রয়েছে ধান কাটার শ্রমিকের সংকটও। এক বেলা শ্রমিকের মজুরি দিতে হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। অন্যদিকে বেড়েছে হারভেস্টার মেশিনে ধান কাটার খরচও। গত বছর প্রতি একরে ১০ থেকে ১২ হাজার টাকায় ধান কাটা গেলেও এবার তেলের দাম বৃদ্ধি ও সংকটের কারণে একই কাজে খরচ হচ্ছে প্রায় ১৭ হাজার টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে বোরো ধান। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ধান কাটা শেষ হয়েছে প্রায় ৬০ শতাংশ। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে দ্রুত ধান কাটার।

কৃষি বিভাগের কর্মকর্তাদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ দিনের মধ্যে শেষ হবে জেলার বোরো ধান কাটা।

লক্ষ্মীপুরবোরো ধান
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৬

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৯

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৭

    বাংলাদেশ থেকে যাচ্ছে  যন্ত্রাংশ-প্রকৌশলী দল

    বাংলাদেশ থেকে যাচ্ছে যন্ত্রাংশ-প্রকৌশলী দল

    ০৯ আগস্ট ২০২৬, ০২:৪৮

    আলাউদ্দিন আলী স্মরণে

    আলাউদ্দিন আলী স্মরণে

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫২

    advertiseadvertise