Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

লক্ষ্মীপুর

অপহরণের কয়েক ঘণ্টা পরই অটোচালকের মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৬:৩৬
অপহরণের কয়েক ঘণ্টা পরই অটোচালকের মরদেহ উদ্ধার

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই রাজিব (১৮) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চরফজুমোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে। পরিবারের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি তার সন্ধান।
পরিবারের দাবি, রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতে অপহরণের বিষয়টি স্পষ্ট হয়। শনিবার দুপুরে স্থানীয়রা বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল।
স্থানীয় একজন বাসিন্দার দাবি, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে সর্বশেষ দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে ওই ব্যক্তি পালিয়ে যায় বলে অভিযোগ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার ভাষ্য, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে এবং মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

লক্ষ্মীপুরঅটোচালকের মরদেহ উদ্ধার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise