আগামীর সময়

মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় শুটারগান-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় শুটারগান-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকার একটি স্কুলের পশ্চিম পাশের সড়কের ধারের ঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার ও তিনটি কার্তুজ রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে। তিনি জানান, অভিযানে সড়কের পাশের ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া অস্ত্রের মালিক শনাক্ত এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


    শেয়ার করুন: