মমেক হাসপাতালে হামে আরেক শিশুর মৃত্যু
- এ পর্যন্ত মারা গেছে ছয়জন
ময়মনসিংহ ব্যুরো

ছবিঃ আগামীর সময়
হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৪ মাস। শিশুটির বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায়।
আজ শুক্রবার হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনুদ্দিন সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত মমেক হাসপাতালে হামে মারা যাওয়া শিশুর মোট সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
কর্তৃপক্ষ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন শিশু। মোট ভর্তি আছে ৬৭ জন। ছাড়পত্র পেয়েছে ১৮ জন।
গত মার্চ মাসের ১৭ তারিখ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১৮১ জন। বাড়ি ফিরেছে ১১২ জন।

