Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাবেক মেয়র আইভীর বাড়ি গিয়ে চাকরি হারালেন নাসিক কর্মচারী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৬:২৫
সাবেক মেয়র আইভীর বাড়ি গিয়ে চাকরি হারালেন নাসিক কর্মচারী

জামিনে মুক্ত হওয়া সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দেখতে যাওয়ায় ছাঁটাইয়ের অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কর্মচারী। ছাঁটাইয়ের তথ্য নিশ্চিত করলেও কারণ ভিন্ন বলে জানালেন সিটি করপোরেশন প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়ি চুনকা কুটিরের পাশের বাড়িতেই থাকেন টরিক আহমেদ।এক যুগ ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কাজ করছিলেন তিনি। আগে ছিলেন মশক নিধন বিভাগের সুপারভাইজার। সবশেষ ছিলেন চুক্তিভিত্তিক পিয়ন।

টরিকের ভাষ্য, আইভীর বাসায় আগে বাজার-সদাই করে দিতেন তিনি। এ কাজের জন্য সেখান থেকে দেওয়া হতো বেতনও। জামিনে মুক্ত হয়ে ফিরলে, গত বুধবার রাতে আইভীর বাসায় দেখা করতে যান তিনি। সেখানে ছবি তুলে পোস্ট করেন ফেসবুকে। পরদিন তাকে ডেকে পাঠান সিটির প্রশাসক সাখাওয়াত হোসেন। আইভীর বাসায় যাওয়া ও ছবি তোলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

আরও পড়ুন

জেলে আইভীকে গান শোনাতেন মমতাজ

০৫ জুন ২০২৬

টরিকের অভিযোগ, ‘ওই বাসায় যাওয়ার কথা স্বীকার করায় প্রশাসক আমাকে আইভীর কাছ থেকে বেতন নিতে বলে ছাঁটাই করে দেন।’

ছাঁটাইয়ের কারণ এটি নয় বলে দাবি প্রশাসক সাখাওয়াতের। তার কথা, ‘সাবেক মেয়র আইভীর সঙ্গে দেখা করায় নয়, অফিসে হাজিরা দিয়ে চলে যাওয়ার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।’

গত ৩ জুন রাত ১০ টায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান নারায়ণগঞ্জ সিটির তিনবারের মেয়র সেলিনা হায়াৎ আইভী। রাত সাড়ে ১২টায় দেওভোগের বাড়িতে এলে তাকে ঘিরে ধরেন স্বজন ও সমর্থকরা। 

আইভীর মুক্তির খবরে রাত থেকেই ‘চুনকা কুটির’ এর সামনে জড়ো হতে থাকে লোকজন। মধ্যরাত পর্যন্ত সেখানে বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় নেন সতর্ক অবস্থান। বাড়ির আশপাশে বসানো হয় সিসি ক্যামেরা।

আরও পড়ুন

১৩ মাস পর বাড়ি ফিরলেন কারামুক্ত আইভী

০৩ জুন ২০২৬

এর কারণ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর ব্যাখ্যা, ‘যেহেতু তিনি একজন সাবেক মেয়র, তার নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি আমরা বিবেচনা করছি। তা ছাড়া উনি নিজে যেন নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রমে জড়িয়ে না পড়েন, কিংবা তার পক্ষে কেউ যেন উসকে না দেয়— সেটিও আমাদের নজরদারিতে আছে। এজন্য সাদা পোশাকে ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে।’

‘আইভী জামিনে থাকাবস্থায় তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবেন। কিন্তু নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না। সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সার্বিক বিষয়েই আমাদের নজরদারি থাকবে’- যোগ করেন তিনি।

গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন বাংলাদেশের প্রথম নারী মেয়র আইভী। পরে চব্বিশের জুলাইয়ের হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

নারায়ণগঞ্জসেলিনা হায়াৎ আইভীনারায়ণগঞ্জ সিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট