Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সন্ধ্যায় গ্রেপ্তার, সকালে জামিনে মুক্ত এনসিপির তারেক রেজা

ঝিনাইদহ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৩:৩৪
সন্ধ্যায় গ্রেপ্তার, সকালে জামিনে মুক্ত এনসিপির তারেক রেজা

জামিনে মুক্ত তারেক রেজাকে ফুলের মালা দিয়ে বরণ। ছবি: আগামীর সময়

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেপ্তারের পরদিন জামিনে মুক্ত হয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। আজ সোমবার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আদালতে তার জামিন আবেদন মঞ্জুর হয়েছে। তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকে জামিন দেননি বিচারক সব্যসাচি রায়।

সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তারেক রেজা। আসামিপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন এসব নিশ্চিত করেছেন।

তারেকসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে গত শনিবার সদর থানায় মামলা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির।

আরও পড়ুন

থানার সামনে অবস্থান নিয়ে এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ

২২ মে ২০২৬

গতকাল সন্ধ্যায় তারেক ও অয়নকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ। এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন তারেক। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে আসার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান এ সময় বলেছিলেন, ‘হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল (শনিবার) এনসিপি নেতা তারেকসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।’

আরও পড়ুন

নাসীরুদ্দীন পাটওয়ারী মবের উদ্দেশে ঝিনাইদহে গিয়েছিলেন

২২ মে ২০২৬

এর আগে গত শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

ওই ঘটনায় ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীকে আসামি করে সদর থানায় মামলা করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। পরদিন দুপুরে পাল্টা মামলা করেন জেলা ছাত্রদল নেতা এনামুল কবির।

ঝিনাইদহএনসিপিছাত্রদলতারেক রেজানাসীরুদ্দীন পাটওয়ারী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise