Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পদ্মায় বাসডুবি

শেষ নিশ্বাসেও একসঙ্গে সাম্য-অন্তি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:১০
শেষ নিশ্বাসেও একসঙ্গে সাম্য-অন্তি

পদ্মায় বাসডুবিতে ঝরে গেল দম্পতির তরতাজা প্রাণ, ভেঙে দিল কাজী সাম্য সাইফ ও তার স্ত্রী জহুরা অন্তির নবগড়া সংসার। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এ দম্পতি। মাত্র এক বছরের দাম্পত্য জীবন হাসি, স্বপ্ন আর ভবিষ্যতের সব পরিকল্পনা এক নিমিষেই তলিয়ে গেল পদ্মার অন্ধকার জলে।

জানা যায়, কাজী সাম্য সাইফ রাজবাড়ী শহরের মহিলা কলেজের পেছনের এলাকার বাসিন্দা। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্ত্রী জহুরা অন্তি ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। চলতি ঈদের ছুটি কাটাতে বাড়ি গিয়েছিলেন রাজবাড়ীতে। বুধবার বিকেলে ঢাকায় ফেরার পথে সৌহার্দ্য পরিবহনের বাসে ওঠেন তারা। রাজবাড়ী থেকে প্রায় ৪৫ মিনিট পর দৌলতদিয়া ঘাটে পন্টুনে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পদ্মায় পড়ে যায়। মুহূর্তেই সব শেষ, নদীর গহীনে হারিয়ে যায় দুটি প্রাণ, দুটি পরিবার, অসংখ্য স্বপ্ন। শোকে স্তব্দ গোটা এলাকা। বৃহস্পতিবার বাড়ির আঙিনায় পাশাপাশি রাখা হয় নবদম্পতির নিথর দেহ। মাঝখানে টাঙানো পর্দা ধর্মীয় বিধান অনুযায়ী আলাদা রাখা হয় অন্তির মরদেহ। এক পাশে সাম্য, অন্য পাশে অন্তি—কিন্তু আর কোনোদিন একসঙ্গে কথা বলা হবে না তাদের।

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। এক আত্মীয় বিলাপ করে বলছিলেন, আমার ভাই কত কথা বলত… এখন আর কিছুই বলে না। সাম্য ছিলেন তার বাবা কাজী মুকুলের একমাত্র সন্তান। ছেলে ও পুত্রবধূকে একসঙ্গে হারিয়ে দিশেহারা তিনি। পরিবারের একমাত্র আলো নিভে যাওয়ায় এখন তার চারপাশ যেন শূন্য।

সাম্যের চাচা কাজী শহিদুল ইসলাম বলেছেন, আমার ভাইয়ের একটাই ছেলে ছিল। অনেক কষ্ট করে মানুষ করেছে। ছেলেটা পড়াশোনা শেষ করে ঢাকায় চাকরি করছিল। অন্তিও ডাক্তারি পাস করে ইন্টার্নি করছিল। এক বছর আগে বিয়ে হলেও এ বছর আনুষ্ঠানিকভাবে ঘরে তোলে। তারপর ঢাকায় সংসার শুরু করেছিল… কে জানত, এটাই তাদের শেষ ঈদ, শেষ বাড়ি ফেরা!

তিনি আরও উল্লেখ করেন, আমার ভাই এখন একেবারে একা হয়ে গেছে… এমন শোক কোনো বাবা যেন না পায়। একটি সুন্দর সংসার, হাজারো স্বপ্ন, ভালোবাসার গল্প, সবকিছুই থেমে গেল দৌলতদিয়ার সেই ভয়াবহ দুর্ঘটনায়। রাজবাড়ীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কেউই বিশ্বাস করতে পারছেন না সাম্য আর অন্তি আর কোনোদিন ফিরবে না।

নিহতপদ্মায় বাসডুবিসাম্য ও অন্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে