Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গাজীপুরে শ্রমিকদের বকেয়া না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৯:২৮
গাজীপুরে শ্রমিকদের বকেয়া না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা

সংগৃহীত ছবি

গাজীপুরে শ্রমিকদের বকেয়া পরিশোধ না করে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার সকালে ঈদুল আজহার ছুটি শেষে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা ফটকে এই নোটিস দেখতে পান।

মহানগরীর কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় অবস্থিত কোরটেক্স অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এতে কারখানার কয়েকশ শ্রমিকের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

শ্রমিকদের ভাষ্য, কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ না করেই হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে আছেন।

দ্রুত বকেয়া পরিশোধ এবং কারখানা আবার চালুর দাবি জানান তারা।

এদিকে কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নেয় শিল্প-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গাজীপুর শিল্প-পুলিশ-২-এর এসআই ইব্রাহিম জানিয়েছেন, সকালে শ্রমিকদের উত্তেজিত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কারখানার গেটে বন্ধের নোটিস দেখতে পেয়েছি। শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরকারখানা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise