Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৬:৫১
বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলার আসামিদের নেওয়া হচ্ছে আদালতে। ছবি: আগামীর সময়

বগুড়ায় আট বছরের শিশু রিফাত হত্যা মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পাঁচ আসামিকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড। আজ রবিবার দুপুরে বগুড়া নারী ও শিশু ট্রাইবুন্যাল ১-এর বিচারক মো. আনোয়ারুল হক এই রায় দিয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- শাজাহানপুরের খাদাস এলাকার আবুল কালাম আজাদ, মো. সাগর, সেলিম ইসলাম, মেহেদী হাসান ও রাজু ইসলাম। এর মধ্যে সাগর ও সেলিম ইসলাম পলাতক। অন্যরা উপস্থিত ছিলেন রায় ঘোষণার সময়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলী আসগর এসব নিশ্চিত করেছেন।

নিহত রিফাত শাজাহানপুরের খাদাস হাটখোলা এলাকার এনামুল হকের ছেলে। আসামিরা নিহতের পরিবারের প্রতিবেশী ও পরিচিত। ২০১৮ সালের ১৫ জুলাই তাকে হত্যা করে মরদেহ গুম করেন আসামিরা। মরদেহ উদ্ধারের পর ১৮ জুলাই শাহাজানপুর থানায় মামলা করেন এনামুল।

আদালত সূত্র জানিয়েছে, প্রবাসী এনামুল দেশে আসার পর তার কাছে থেকে বিভিন্ন সময় টাকা চাইতেন প্রতিবেশী আবুল কালাম। ঘটনার দিনেও এনামুলের কাছে ১ লাখ টাকা ধার চেয়েছিলেন তিনি। রাজি হননি এনামুল। সেদিন বিকাল থেকে তার বড় ছেলে রিফাত হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিন দিন পর পাশের পোয়ালগাছা গ্রামের একটি ব্রিজের নিচে শিশুটির মরদেহ পাওয়া যায়।

মামলায় ১১ জনকে আসামি করেন এনামুল। এর মধ্যে মাসুদ রানা নামে একজন মারা যাওয়ায় তার নাম বাদ দেওয়া হয় চার্জশিট থেকে। গ্রেপ্তার অন্য আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর জানিয়েছেন, অপরাধের সময় বয়স কম থাকায় ৫ আসামিকে ১০ বছরের সাজা দিয়েছেন বিচারক। তবে তারা এখন প্রত্যেকে ২৬ বছর বয়সী।


সিলেটশিশু হত্যারায়মৃত্যুদণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে