Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এক সড়কে দুর্ভোগ ৪০ হাজার মানুষের

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:৫৯
এক সড়কে দুর্ভোগ ৪০ হাজার মানুষের

কেন্দুয়ার সাহিতপুর-গন্ডা সড়কটির ৯ কিলোমিটার জুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত। ছবি: আগামীর সময়

নেত্রকোনার কেন্দুয়ার সাহিতপুর-গন্ডা সড়কটি এখন দুর্ভোগের আরেক নাম। সড়কটির প্রায় ৯ কিলোমিটার জুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে প্রায় ৪০ হাজার মানুষ। এতে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে প্রায়ই।

সরেজমিনে দেখা গেছে, সাহিতপুর থেকে গন্ডা পর্যন্ত পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় গর্ত। কোথাও কোথাও মরণফাঁদে পরিণত হয়েছে গর্তগুলো। বৃষ্টির সময় সড়ক ডুবে যাওয়ায় কঠিন হয়ে পড়ে যানবাহন চলাচল। কাদা-পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

কেন্দুয়া-নান্দাইল মহাসড়কের সাহিতপুর থেকে গন্ডা বাজার পর্যন্ত এটি একমাত্র সংযোগ সড়ক। সান্দিকোনা, গড়াডোবা ও গন্ডা ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার প্রত্যন্ত এলাকার প্রায় ৪০ হাজার মানুষের যাতায়াত এই সড়কের ওপর নির্ভরশীল।

এ সড়ক ব্যবহার করে সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, সান্দিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরমহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গন্ডা দ্বিমুখী উচ্চবিদ্যালয়, গন্ডা ফাজিল মাদ্রাসা, গন্ডা হাফেজিয়া মাদ্রাসা, গন্ডা ডিগ্রি কলেজ, গন্ডা বাজার, সান্দিকোনা বাজার, সাহিতপুর বাজারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে।

সড়ক বেহালের কারণে কমে গেছে যানবাহনের সংখ্যা। এতে শিক্ষার্থীসহ প্রতিদিন ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষও।

আরও পড়ুন

লাল মাটিতে আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম

০১ জুলাই ২০২৬

গন্ডা বাজারের ব্যবসায়ী বদরুল আমিন জানিয়েছেন, সাহিতপুর-গন্ডা সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ। দ্রুত সংস্কার করা হলে উপকৃত হবেন এলাকাবাসী।

সাহিতপুর এলাকার বাসিন্দা শিক্ষক শাহিন মিয়া বলেছেন, সড়কটি এতটাই নাজুক যে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী বা গর্ভবতী নারীদের জেলা সদরে নিতে হলে পাঁচ-সাত কিলোমিটার ঘুরে আসতে হয়। বৃষ্টি হলে গর্তে পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।’ তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবিও জানিয়েছেন তিনি।

সিএনজিচালক সাইকুল ইসলাম জানিয়েছেন, কয়েক বছর ধরে সড়কটির অবস্থা ভয়াবহ। আগে কষ্ট করে সিএনজি চালানো গেলেও এখন সেটিও সম্ভব হচ্ছে না। অধিকাংশ চালকই এ সড়ক এড়িয়ে চলছেন। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।

কেন্দুয়া উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী আল আমিন সরকার আগামীর সময়কে জানিয়েছেন, সাহিতপুর-গন্ডা সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এটি কেন্দুয়া-নান্দাইল মহাসড়ক থেকে সাহিতপুর ও গন্ডা হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পর্যন্ত বিস্তৃত। সাহিতপুর থেকে গন্ডা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক সংস্কারের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে ঢাকায়। অনুমোদন পাওয়া গেলে শুরু হবে সংস্কারকাজ।

সড়কদুর্ভোগনেত্রকোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!