Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

একই উপজেলায় ১৩ বছর, পিআইওয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২০:৩৭
একই উপজেলায় ১৩ বছর, পিআইওয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ঘাটাইলের পিআইও এনামুল হক— সংগৃহীত

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক। তিনি প্রায় ১৩ বছর ধরে টাঙ্গাইলের ঘাটাইলে দায়িত্ব পালন করছেন। একই কর্মস্থলে এক যুগের বেশি সময় থাকার কারণে সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, ঠিকাদার ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করায় জনপ্রতিনিধি, ঠিকাদার ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এনামুল হকের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নামসর্বস্ব প্রকল্প কাগজে-কলমে বাস্তবায়ন দেখানো এবং বরাদ্দের অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন পিআইও এনামুল হক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এনামুল হক ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রথম দফায় ঘাটাইল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা দ্বিতীয় মেয়াদে একই উপজেলায় দায়িত্ব পালন করছেন। মাঝখানে প্রায় দুই বছর বাদ দিয়ে দুই মেয়াদে প্রায় ১৩ বছর একই উপজেলায় দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা। এত দীর্ঘ সময় একই কর্মস্থলে একজন কর্মকর্তার দায়িত্ব পালনকে স্বাভাবিকভাবে দেখছেন না স্থানীয়রা। তাদের প্রশ্ন, বদলি ও পদায়নের ক্ষেত্রে সরকারি নীতিমালা থাকলেও কীভাবে একজন কর্মকর্তা বছরের পর বছর একই উপজেলায় দায়িত্ব পালন করছেন।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বললেন, ‘সরকারি অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থ জড়িত। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই উপজেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে অন্যত্র বদলি করে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দিলে প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে বলে মনে করেন তিনি।’

রাকিবুল ইসলাম আরও বললেন, ‘এনামুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের পাশাপাশি দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার বিষয়টিও খতিয়ে দেখা উচিত। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।’

আরও পড়ুন

১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

১২ আগস্ট ২০২৬

অভিযোগের বিষয়ে ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘প্রশাসনিক ট্রাইব্যুনালে বদলিজনিত একটি মামলা ছিল। সেই কারণে বদলি হওয়া সম্ভব হয়নি। তা না হলে আমি নিজেই এতদিনে বদলি হয়ে যেতাম।’

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইল সদরসহ আরও ১০ থেকে ১২টি উপজেলায় একই ধরনের বিষয় ছিল। সেগুলোর মামলা ধীরে ধীরে নিষ্পত্তি হয়েছে। গত মাসে ঘাটাইল উপজেলার মামলাটিও নিষ্পত্তি হয়েছে। এখন এই উপজেলা থেকে বদলি হওয়ার জন্য আমি চেষ্টা করছি।’

বদলিসংক্রান্ত মামলার প্রসঙ্গে এনামুল হক জানান, ময়মনসিংহের ভালুকায় তাদের এক সহকর্মী তাবাসসুম ২০২৪ সালে বদলিজনিত মামলা করেছিলেন। ওই মামলার আদেশে টাঙ্গাইলের ঘাটাইল ও সদর উপজেলার বিষয়ও ছিল।

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে এনামুল হক বলেছেন, ‘দীর্ঘ সময়ে আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। আমার বিরুদ্ধে যারা দুর্নীতির অভিযোগ তুলেছেন, তাদের অভিযোগগুলো সত্য নয়। দীর্ঘদিন একই স্টেশনে থাকায় অনেকে হয়তো আমাকে ভালো চোখে দেখেননি। সে কারণেই এসব অভিযোগ করা হয়েছে বলে আমি মনে করি।’

তিনি দাবি করেন, দীর্ঘ সময় একই উপজেলায় দায়িত্ব পালন করলেও তিনি নিয়ম মেনেই সরকারি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করেছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত বলেছেন, ‘বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্বে। তাই এ বিষয়ে তাদের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’

টাঙ্গাইলঘাটাইলএনামুল হকপিআইও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি