Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

অভিমানে স্বামীর নামে খুনের নালিশ, মাটি খুঁড়তেই বেরোল কঙ্কাল

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৯:০২
অভিমানে স্বামীর নামে খুনের নালিশ, মাটি খুঁড়তেই বেরোল কঙ্কাল

লাশ গুমের অভিযোগে খুলনা নগরীর হরিণটানা থানার একটি বাড়ির উঠানে খোঁড়া হচ্ছে মাটি। ছবি: আগামীর সময়

খুলনা নগরীর হরিণটানা থানার ব্লু হোয়েল আবাসিক এলাকায় বাড়ি মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন দম্পতির। প্রায়ই তাদের মধ্যে চলে ঝগড়া-মারধর, একে অন্যকে করেন দোষারোপ। আজ সোমবার সকালেও স্ত্রীকে মারধর করেন মুরাদ। রাগে-ক্ষোভে দুপুরে হরিণটানা থানায় চলে যান ফাল্গুনী। পুলিশকে জানান, তার স্বামী খুনি। এক ইজিবাইক চালককে হত্যা করে লাশ পুঁতে রেখেছেন তাদের বাড়ির উঠানে।

পুলিশ গিয়ে ওই দম্পতির বাড়ির উঠানের মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটি মানবকঙ্কাল। মুরাদ-ফাল্গুনীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সেটি ইজিবাইক চালক মো. মারুফের (৩৫)। প্রায় পাঁচ মাসে আগে তাকে হত্যা করেন মুরাদ। 

হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানিয়েছেন এসব তথ্য। গ্রেপ্তার করা হয়েছে ওই দম্পতিকে। 

মুরাদ ও ফাল্গুনীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, মারুফ তাদের পরিচিত। প্রায় পাঁচ মাস আগে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে বাসায় ডেকে আনেন তারা। রাতের কোনো একসময় গাড়িতে বসা অবস্থায় গলায় দড়ি বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। দেহ পুঁতে রাখা হয় উঠানে। পরে ইজিবাইকটি ভেঙে বিভিন্ন অংশ বিক্রি করে দেন তারা।

ওসি মুরাদ বলেছেন, লাশটি অনেক দিন ধরে মাটিচাপা থাকায় কঙ্কালে পরিণত হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিবেদনের পর মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হবে পুলিশ।

আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। জানালেন ওসি মুরাদ।

খুলনামরদেহহত্যামাটিচাপাইজিবাইকছিনতাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    চুক্তিপত্রের মাধ্যমে নিজের সন্তানকে বিক্রি করেছিলেন মারুফ, কী লেখা তাতে

    চুক্তিপত্রের মাধ্যমে নিজের সন্তানকে বিক্রি করেছিলেন মারুফ, কী লেখা তাতে

    ৩১ আগস্ট ২০২৬, ২৩:১৩

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    advertiseadvertise