Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লা

চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে পুঁতে ফেললেন ব্যবসায়ীরা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১৮:৩৫
চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে পুঁতে ফেললেন ব্যবসায়ীরা

সংগৃহীত ছবি

কুমিল্লায় কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না পেয়ে ক্ষুব্ধ হয়ে গর্ত করে পুঁতে ফেলেছেন ব্যবসায়ীরা। শুক্রবার (২৯ মে) নাঙ্গলকোটের গোমকোট ও তেজের বাজারের পাশে গরুর চামড়া পুঁতে ফেলার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহার দিন বিভিন্ন এলাকা থেকে তারা গরুর চামড়া সংগ্রহ করে অস্থায়ীভাবে এক জায়গায় জমা করেছিলেন। তাদের আশা ছিল, বড় পাইকাররা এসে ন্যায্য দামে চামড়া কিনবেন। এ কারণে অনেকেই রাত জেগে চামড়ার পাহারাও দেন। কিন্তু প্রত্যাশিত বড় ব্যবসায়ীরা না আসায় তারা বিপাকে পড়েন।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, কিছু ছোট পাইকার এসে মাত্র ৫০ থেকে ১০০ টাকায় চামড়া কিনতে চেয়েছে। তবে বড় কোনো ক্রেতা না আসায় অনেকেই লোকসানের আশঙ্কায় পড়ে যান। পরে বাধ্য হয়ে কিছু ব্যবসায়ী রাস্তার পাশে চামড়া ফেলে দেন এবং শুক্রবার দুপুরের দিকে বিভিন্ন স্থানে গর্ত করে তা পুঁতে ফেলেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়া পুঁতে ফেলার ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে চামড়ার বাজারে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। ফলে তারা আর এই ব্যবসা না করার কথাও জানান।

মোড্ডা গ্রামের ব্যবসায়ী জসিম জানান, নগদ টাকা দিয়ে চামড়া কিনে তিনি বড় ক্ষতির মুখে পড়েছেন। কয়েকজন পাইকার ৫০ থেকে ১০০ টাকার বেশি দাম দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে চামড়া পুঁতে ফেলেন।

গোমকোট গ্রামের অস্থায়ী ব্যবসায়ী ওসমান বললেন, ‘বাড়ি বাড়ি গিয়ে নগদ টাকা দিয়ে চামড়া সংগ্রহ করলেও পরে ন্যায্য দাম পাননি। তাই বাধ্য হয়ে চামড়া গর্ত করে পুঁতে ফেলতে হয়েছে। তিনি চামড়া ক্রয় সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।’

আলীয়ারা গ্রামের সচেতন নাগরিক সাইদুল হক বলেছেন, ‘ব্যবসায়ীরা ক্ষোভে চামড়া পুঁতে ফেলছেন বা খালে ফেলে দিচ্ছেন।’ এ শিল্পকে বাঁচাতে সরকারের আরও কার্যকর নজরদারি প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেছেন, জাতীয় সম্পদ নষ্ট করা ঠিক হয়নি। আমরা প্রত্যেক মাদরাসায় চামড়া সংরক্ষণের জন্য লবণ পৌঁছে দিয়েছি। কেউ জানালে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হতো বলেও তিনি উল্লেখ করেন।

কুমিল্লাচামড়ান্যায্যমূল্যব্যবসায়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!