Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হামে আক্রান্ত শিশুর মৃত্যু, এলাকাজুড়ে আতঙ্ক

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ২২:১১
হামে আক্রান্ত শিশুর মৃত্যু, এলাকাজুড়ে আতঙ্ক

ছবিঃ আগামীর সময়

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামটি যেন হঠাৎই ছেয়ে গেছে শোকে। ১০ মাস বয়সী শিশুকন্যা—তুবা ইসলাম তোহার অকাল মৃত্যুতে গ্রামজুড়ে বিরাজ করছে শোক আর আতঙ্ক তার মৃত্যু প্রশ্ন তুলেছে, আবারও কি মরণব্যাধি হয়ে ফিরে আসল হাম? 

তোহা ছিল তুহিন শেখ ও নাজমা বেগমের আদরের সন্তান। তিন সন্তানের মধ্যে সে ছিল ছোট। হাসিখুশি, প্রাণবন্ত এই শিশুটির জীবন থেমে যাবে এত দ্রুত—এটা কেউ কল্পনাও করেনি। কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে যায়।

নাজমা বেগম জানান, গত ১৯ মার্চ হঠাৎ করেই তোহার জ্বর আসে। প্রথমে বিষয়টি তেমন গুরুতর মনে হয়নি। অনেক সময় শিশুদের জ্বর হয়, আবার ঠিকও হয়ে যায়। কিন্তু পরদিনই পরিস্থিতি বদলে যায়। জ্বরের সঙ্গে যোগ হয় শ্বাসকষ্ট।

পরিবার তখন দেরি না করে তাকে মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাতে কোনো উন্নতি হয়নি। বরং শিশুটির অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে।

চারদিন পর আবার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় তোহাকে। সেখানে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বরং জ্বর বেড়ে যায়, শ্বাসকষ্ট তীব্র হয় এবং শরীরে দেখা দেয় হামের মতো লাল লাল অসংখ্য ফুসকুড়ি।

২৬ মার্চ সকালে গুরুতর অবস্থায় আবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে অক্সিজেন দিয়ে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকায়। 

এরপর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তোহাকে। আইসিইউতে রেখে চিকিৎসা চলছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ দুপুরে মায়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তোহা।

সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা নাজমা বেগম। তার ভাষায়, ‘আমার চোখের সামনে আমার মেয়েটা চলে গেল, কিছুই করতে পারলাম না।’

গত শুক্রবার স্থানীয় কবরস্থানে তোহার দাফন সম্পন্ন হয়। আজ রবিবার বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। 

স্বাস্থ্য সহকারীর তথ্য অনুযায়ী, জন্মের পর নিয়মিত টিকা নেওয়া হলেও হামের টিকা দেওয়া হয়নি তোহাকে। কারণ, টিকা দেওয়ার নির্ধারিত সময়ের আগেই সে অসুস্থ হয়ে পড়ে।

২৫ মার্চ টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী বাড়িতে গেলে মা জানান, শিশুটি অসুস্থ। তাই সেদিন টিকা দেওয়া হয়নি। পরিকল্পনা ছিল, ২৫ এপ্রিল টিকা দেওয়া হবে। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। তারা ইতোমধ্যে শিশুটির চিকিৎসা সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করেছে। একটি কেস স্টাডি তৈরির কাজও চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, গত তিন বছরে এলাকায় হামের কোনো পজিটিভ রোগী পাওয়া যায়নি। তবে এই মৃত্যু নিয়ে তারা গুরুত্ব সহকারে তদন্ত করছেন।

তোহার মৃত্যুর পর এলাকায় এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ভাবছেন, এটা কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি আক্রান্ত হতে পারে অন্য শিশুরাও

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি ছোঁয়াচে রোগ হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সচেতনতা জরুরি। সময়মতো টিকা দেওয়া এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।

মৃত্যুশিশুহাম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise