Agamir Somoy E-Paper
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রামেক হাসপাতালে হামের উপসর্গে প্রাণ গেল ২ শিশুর

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৬:৪৪
রামেক হাসপাতালে হামের উপসর্গে প্রাণ গেল ২ শিশুর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত) এই মৃত্যুর ঘটনা ঘটে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১২৫ শিশু।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে রামেকের মিডিয়া মুখপাত্র ও জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শঙ্কর কে বিশ্বাস  এ তথ্য জানান সাংবাদিকদের।

ডা. শঙ্কর বলছিলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন।

নতুন ও পুরোনো রোগী মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে। আগের দিনের তুলনায় রবিবার রোগী ভর্তির চাপ বেড়েছে বলেও উল্লেখ করেন রামেকের মিডিয়া মুখপাত্র।

তিনি আশ্বস্ত করেন, ‘পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। রোগীর চাপ আরও বৃদ্ধি পেলে একটি পূর্ণাঙ্গ শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।’

স্বাস্থ্যসচিবের নির্দেশনায় রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেন রামেকের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তিনি স্পষ্ট করেন, রামেক হাসপাতালের শিশু আইসিইউতে পূর্বের ১২টি বেডের সঙ্গে নতুন করে ৬টি বেড যুক্ত করা হয়েছে। বর্তমানে আইসিইউতে মোট বেড রয়েছে ১৮টি, যার মধ্যে ১২টি হাম আক্রান্ত শিশুদের জন্য এবং বাকি ৬টি অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের জন্য ব্যবহৃত হচ্ছে।

আইসিইউর চাপ কমাতে সাময়িকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে আরও ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানালেন ডা. শঙ্কর কে বিশ্বাস।

শিশুর মৃত্যুহামরামেকহামের উপসর্গ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    ২৫ জুলাই ২০২৬, ০০:০৫

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    ২৫ জুলাই ২০২৬, ০০:৩৭

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    ২৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    ২৫ জুলাই ২০২৬, ০০:৫৪

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    ২৫ জুলাই ২০২৬, ০১:৩১

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    ২৫ জুলাই ২০২৬, ০১:১৬

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    ২৫ জুলাই ২০২৬, ০১:৫১

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    ২৫ জুলাই ২০২৬, ০২:৪৫

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩

    advertiseadvertise