Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টাঙ্গাইল

৩০০ মোটরসাইকেল নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোডাউন

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৯:৫৫
৩০০ মোটরসাইকেল নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোডাউন

ছবি: আগামীর সময়

ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ঘিরে সারা দেশের মতো টাঙ্গাইলের ধনবাড়ীতেও বইছে উৎসবের আমেজ।

প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, আবেগ ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বর্ণাঢ্য শোডাউনের আয়োজন করেছে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা।

ব্যান্ড পার্টির সুর, আকাশি-সাদা পতাকার ঢেউ, স্লোগান আর হাজারো সমর্থকের উপস্থিতিতে পুরো ধনবাড়ী পরিণত হয় এক টুকরো ‘আর্জেন্টিনায়’।

আজ রবিবার বিকাল ৫টায় ‘ধনবাড়ী আর্জেন্টিনা ভক্তবৃন্দ’র আয়োজনে ধনবাড়ী মেলার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

যেসব সমর্থকের মোটরসাইকেল ছিল না, তাদের জন্য বিশেষভাবে পিকআপ ভ্যানের ব্যবস্থা করা হয়, যাতে সবাই একসঙ্গে অংশ নিতে পারেন। শোভাযাত্রার সামনে ছিল বর্ণিল ব্যান্ড পার্টি, আর্জেন্টিনার জাতীয় পতাকা, লিওনেল মেসির ছবিসংবলিত ব্যানার ও নানা ধরনের ফেস্টুন।

মেলার মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ধনবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাইঘাট, নরিল্লা, যদুনাথপুর ইউনিয়নের নলহরা, বিলাহপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে আবার মেলার মাঠে এসে শেষ হয়।


আরও পড়ুন

টিএসসিতে খেলা দেখতে এসে চুরি গেল প্রাইভেট কার

১৯ জুলাই ২০২৬

কয়েক কিলোমিটার জুড়ে মোটরসাইকেলের দীর্ঘ বহর, সমর্থকদের উচ্ছ্বাস আর স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।


শোভাযাত্রা চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান। অনেকে মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন। ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

শোডাউনে অংশ নেওয়া সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকা। অনেকেই মেসির জার্সি পরে এবং মোটরসাইকেলে পতাকা লাগিয়ে অংশ নেন। মোটরসাইকেলের হেডলাইট, হর্ন, ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র ও সমর্থকদের স্লোগানে পুরো উপজেলা প্রাণচঞ্চল হয়ে ওঠে।

আর্জেন্টিনা দলের এক সমর্থক বললেন, ম্যারাডোনার সময় থেকেই আমরা আর্জেন্টিনার সমর্থক। ২০২২ সালে লিওনেল মেসি আমাদের বিশ্বকাপের স্বপ্ন পূরণ করেছেন। এবারও স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে কয়েক হাজার মেসিভক্ত এই আয়োজনকে সফল করতে একত্র হয়েছেন। ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দ ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফাইনাল ম্যাচটি বড় পর্দায় একসঙ্গে উপভোগের জন্যও সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরেক সমর্থক বলেছেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগের নাম। আমরা আমাদের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই শোডাউনের আয়োজন করেছি। আমরা আশাবাদী, ফাইনালে আর্জেন্টিনাই জয়ী হবে এবং আবারও সমর্থকদের আনন্দ উপহার দেবে।

শোডাউন শেষে অংশগ্রহণকারী সমর্থকদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ধনবাড়ীতে ফুটবলকে কেন্দ্র করে এত বড় মোটরসাইকেল শোভাযাত্রা খুব কমই দেখা গেছে। আয়োজনটি শুধু আর্জেন্টিনা সমর্থকদের নয়, উপজেলার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। ফাইনাল ম্যাচকে ঘিরে এখন ধনবাড়ীর ফুটবলপ্রেমীদের একটাই প্রত্যাশা—প্রিয় দল আর্জেন্টিনার জয়।

টাঙ্গাইলআর্জেন্টিনা সমর্থকশোডাউন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি