আগামীর সময়

‘মাটি কাটার প্রতিবাদ করায়’ ছাত্রদল নেতার বাড়িতে আগুন

‘মাটি কাটার প্রতিবাদ করায়’ ছাত্রদল নেতার বাড়িতে আগুন

ফাইল ছবি

ফেনীতে আলীয়া মাদ্রাসা ছাত্রদল সভাপতি শিবলুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে ফেনী সদরের শর্শদি এলাকায় এ ঘটনা ঘটে। এজন্য মানিক নামের স্থানীয় এক যুবদল কর্মীকে দায়ী করেন শিবলু।

তিনি জানান, একটি চক্র বেশ কিছুদিন ধরে এলাকার ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে। এতে তিনি বাধা দিলে যুবদল কর্মী মানিকের নেতৃত্বে তার বাড়িতে আগুন দেওয়া হয়।

এদিকে জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদল কর্মী মানিককে বহিষ্কার করা হয়েছে।

‘প্রশাসনকে অনুরোধ করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে’ যোগ করেন তিনি।

    শেয়ার করুন: