Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

১০ টাকা চাঁদা না পেয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৪:১৫
১০ টাকা চাঁদা না পেয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে অটোরিকশাচালক মুমিন মিয়ার মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘চাঁদা দেওয়া’ নিয়ে তর্কের জেরে মুমিন মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।

আজ সকাল ১০টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় নিহতের মরদেহবাহী অ্যাম্বুলেন্স মহাসড়কে রেখে বিক্ষোভ শুরু হয়। এতে চট্টগ্রামমুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল।

নিহত মুমিন মিয়া সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। অভিযুক্ত শাহিন মিয়া ঘটনার পর থেকেই পলাতক।

স্থানীয়দের অভিযোগ, চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এই বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাচালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা আদায় করতেন শাহিন মিয়া। গত রবিবার বিকেলে মুমিন মিয়া অটোরিকশা নিয়ে সেখানে গেলে শাহিন তার কাছে চাঁদা চান।

মুমিন মিয়া আগেই টাকা দিয়েছেন জানালে তা অস্বীকার করেন শাহিন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মুমিনকে মারধর করেন শাহিন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানে আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মারা যান মুমিন।

নিহতের স্ত্রী রিনা বেগম জানিয়েছেন, মাথায় আঘাত পেয়ে তার স্বামী স্ট্রোক করেন এবং পরে মারা যান। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার জানিয়েছেন, চাঁদা দাবিতে মারধরের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পিটিয়ে হত্যানারায়ণগঞ্জসোনারগাঁসড়ক অবরোধ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise