আগামীর সময়

ভারতে অনুপ্রবেশের সময় ৭ ভারতীয়কে আটক করেছে বিজিবি

ভারতে অনুপ্রবেশের সময় ৭ ভারতীয়কে আটক করেছে বিজিবি

ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় একই পরিবারের ৭জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

আজ শুক্রবার বিকালে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রাম থেকে এদের আটক করে বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানিয়েছেন, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এ অভিযান চালিয়ে ৫জন শিশুসহ ২জন নারী পুরুষকে আটক করে। এরা সকলেই ভারতীয় নাগরিক।

আটককৃতদের মধ্যে রয়েছে শাহাজাহান (৩৩), মোছাঃ তৈয়বা বেগম (৩০), মোঃ ইমরান (১২), মোঃ ইফরান (১০), মোঃ আয়ান (৮), মোঃ জিদান (৬), ও মোসাঃ সায়দা (৪)। আটককৃতরা ভারতের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার টিল ঢাংগা গ্রামের বাসিন্দা।

বিজিবি আরও জানায়, ভারতীয় নাগরিকদের জিজ্ঞাসাবাদে তারা জানান,তারা সকলে গত দুই মাস পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময়ে গাইবান্ধার বগবানপুর গ্রামে তারা বসবাস করে একটি ময়দার মিলে কাজ করত। আটককৃত ভারতীয় নাগরিকদের মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

    শেয়ার করুন: