Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘হামে’ প্রাণ গেল ছোট্ট সাফার

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১৫:১৬
‘হামে’ প্রাণ গেল ছোট্ট সাফার

ছবিঃ আগামীর সময়

১৩ মাস বয়সি প্রাণবন্ত ছোট্ট শিশু সাফা। হঠাৎ করেই তীব্র জ্বরে কাতর হয়ে পড়ে শিশুটি। জ্বরের সঙ্গে শরীরে ছোট ছোট র‌্যাশ দেখা পরিবার দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। তবে শেষ রক্ষা আর হলো না।  বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

মারা যাওয়া শিশু সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

সাদ্দাম হোসেন জানান, গত ৩১ মার্চ রাতে হঠাৎ জ্বরে আক্রান্ত হয় সাফা। শরীরে ছোট ছোট র‌্যাশ আর শ্বাসকষ্ট হওয়ায় হামের শঙ্কা নিয়ে ২ মার্চ তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবোধায়ক খন্দকার সাদিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

এর আগে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ৮ মাস বয়সী ছেলে সায়ফালও হামে আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট দুই শিশুর মৃত্যু হলো।

এদিকে হাসপাতালে ভর্তি থাকা রোগীর বাবা সোহাগ মিয়া জানান, তার ছেলে দীর্ঘ দেড় মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রথমে ব্যুরো হাসপাতাল, পরে মির্জাপুর হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকেই তার ছেলের হামের সংক্রমণ শুরু হয়।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি দ্রুত ছড়িয়ে যেতে পারে। তিনি শিশুদের টিকাদান নিশ্চিত করার, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

তিনি অভিভাবকদের অনুরোধ করেন, শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়া এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য।

হাসপাতালে তত্ত্বাবোধায়ক খন্দকার সাদিকুর রহমান জানান, হামে আক্রান্ত শিশুর সংখ্যা সম্প্রতি বেড়ে যাওয়ায় আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন দেখা দিয়েছে। তাই হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডটি হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত এই ওয়ার্ডে ২৩ জন শিশুই চিকিৎসাধীন রয়েছেন।

হাম সংক্রমণ প্রতিরোধে সচেতনতা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। হাসপাতালের পক্ষ থেকে শিশুদের সঠিক টিকা প্রদান, আক্রান্তদের আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা প্রতিটি অভিভাবকের জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মৃত্যুশিশুহাসপাতালহামজ্বর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়