আগামীর সময়

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে দেশীয় লাঠিসোঁটা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে দেশীয় লাঠিসোঁটা উদ্ধার

ফাইল ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী পুকুর থেকে বিপুল পরিমাণ দেশীয় লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ওই পুকুর থেকে লাঠিসোটা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীরা বলছেন, একটি গোষ্ঠী এসব কর্মকান্ড করে নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। যেনো হিন্দু সম্প্রদায়ের ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে না যান।

পুলিশ জানায়, ৯৯৯ এ কল‌ পেয়ে ঘটনাস্থলে এসে পুকুর থেকে বেশ কিছু লাঠিসোঁটা উদ্ধার করে। তবে কে বা কাহারা এসব রেখেছে তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

    শেয়ার করুন: