Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দিনমজুরকে আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২১:০৫
দিনমজুরকে আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

গ্রেপ্তাররা— সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক দিনমজুরকে আটকে রেখে মারধর ও চাঁদা দাবির অভিযোগে এক ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে সিআইখোলা মোড়ের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় দিনমজুর রফিকুল ইসলাম (২৫) বাদী হয়ে মারধর ও চাঁদা দাবির বিষয় উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

গ্রেপ্তাররা হলেন সিআইখোলা এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৬), তার অনুসারী একই এলাকার মো. জালালের ছেলে রমজান আলী (২৩), নবীর হোসেনের ছেলে মো. আল আমিন (২২), গিয়াস উদ্দিনের ছেলে গোলাম কিবরিয়া জয় (২১), রহমান মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৪), মো. লোকমানের ছেলে মো. জাহাঙ্গীর (২৩) ও আব্দুর রহমানের ছেলে মো. আরমান (২২)। এ মামলায় আরও তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, অর্ধেকে নেমেছে দাম

০৪ আগস্ট ২০২৬

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নেত্রকোনা জেলার রফিকুল কর্মসূত্রে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে সিআইখোলা বউ বাজার এলাকা থেকে তাকে ডেকে নিয়ে যান অভিযুক্তরা। পরে তাকে সেখানের দোকানঘরে রাতভর আটকে রেখে নির্যাতন করে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন রফিকুল।

তিনি মামলায় উল্লেখ করেছেন, অস্ত্রের ভয় দেখিয়ে অভিযুক্তরা তার পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা জোগার করতে বললে মঙ্গলবার সকাল ৮টার দিকে চাচা মো. হাদিস মিয়াকে মোবাইলে কল দেন। হাদিস মিয়া বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানান। পরে দুপুর দুইটার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও ৭ জনকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এই মামলায় আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭চাঁদা দাবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে