Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বন্দর

মোটরসাইকেল থামিয়ে কুপিয়ে যুবকের ১০ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ২১:৫২
মোটরসাইকেল থামিয়ে কুপিয়ে যুবকের ১০ লাখ টাকা ছিনতাই

সংগৃহীত ছবি

মোটরসাইকেল থামিয়ে এক যুবককে কুপিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের বন্দরে।

আজ বৃহস্পতিবার দুপুরে নাসিকের ২১ নম্বর ওয়ার্ডের বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ছিনতাইয়ের শিকার নাহিদ সাবেক কাউন্সিলর হান্নান সরকারের ছেলে। পারিবারিক সূত্র জানায়, তিনি ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চলন্ত অবস্থায় নাহিদের পথরোধ করে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আঘাতে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। এরপর শেখ সিফাতের নেতৃত্বে ৪ থেকে ৫ জন হামলাকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সিফাত বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বেশকিছু দেশীয় অস্ত্র।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানিয়েছেন, সিফাত বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত। এরই মধ্যে আটক করা হয়েছে একজনকে।

বন্দরছিনতাই
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise