বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা : মার্কিন রাষ্ট্রদূত

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের পূজামণ্ডপ ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি। আপনাদের নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং এখানে যা কিছু দেখেছি, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ। আতিথেয়তা এবং এই উদযাপনের অংশ হওয়ার সুযোগ দেওয়ায় আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এর আগে তিনি নারায়ণগঞ্জ নগরীর শতবছরের প্রাচীন ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন। এসময় তিনি তার সফর সঙ্গী ও স্ত্রী ডিয়ানি ক্রিস্টেন্স সঙ্গে উপস্থিত ছিলেন এবং বোস কেবিনের চা পান করেন।
এসময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবির কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁও লোক শিল্প জাদুঘর ও রূপগঞ্জে জামদানী শিল্প পরিদর্শন করেন।



