নারায়ণগঞ্জের পূজামণ্ডপ ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।এ সময় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি। আপনাদের নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং এখানে যা কিছু দেখেছি, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ। আতিথেয়তা এবং এই উদযাপনের অংশ হওয়ার সুযোগ দেওয়ায় আপনাদের অনেক অনেক ধন্যবাদ।এর আগে...