Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ফরিদপুরে মাটিচাপা অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:২৭
ফরিদপুরে মাটিচাপা অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার

ছবি: আগামীর সময়

ফরিদপুর ও রাজবাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে মাটিচাপা অবস্থায় এক নারী ও এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার আগে সদর উপজেলার বগারটিলা গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিকেলে ওই এলাকার বাসিন্দা কুলসুম বেগম ছাগল চরাতে গিয়ে মাটি খুঁড়তে দেখেন একটি কুকুরকে। সন্দেহ হলে কাছে গিয়ে দুর্গন্ধ পান তিনি। দেখেন মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে মানুষের পায়ের গোড়ালির অংশ। পরে বিষয়টি স্থানীয়দেরকে জানান কুলসুম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশ।

পরে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর এবং শিশুটির বয়স ৩ থেকে ৪ বছর। এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলটি ঠিক কোন জেলার সীমানার মধ্যে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছেন তারা। বিষয়টি তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা।

ফরিদপুরলাশ উদ্ধার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise