Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বালিয়াকান্দি

আগাছানাশক স্প্রেতে ধূসর কৃষকের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ২১:৩২
আগাছানাশক স্প্রেতে ধূসর কৃষকের স্বপ্ন

ছবি: আগামীর সময়

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আগাছানাশক স্প্রের প্রভাবে ৩২ কৃষকের প্রায় ৮ দশমিক ৮৩ একর জমির পাটক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে।

কৃষকদের দাবি, নিয়ম না মেনে আগাছানাশক স্প্রে করায় বাতাসে ওষুধ ছড়িয়ে পাশের পাটক্ষেতে গিয়ে লাগে। এতে পাটগাছের পাতা কুঁকড়ে গেছে, স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে গেছে এবং অনেক ক্ষেত নষ্ট হওয়ার অবস্থায় পৌঁছেছে।

উপজেলার বহরপুর ইউনিয়নের ধুলাঘাট বিল এলাকার চান মিয়া লিজ নেওয়া জমিতে আগাছানাশক স্প্রে করান। এর কয়েক দিনের মধ্যেই আশপাশের পাটক্ষেতে গাছের পাতা কুঁকড়ে যেতে শুরু করে।

বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানালেন, এ বিষয়ে জেনে উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাতাসে আগাছানাশক ছড়িয়ে পড়ার কারণেই পাটক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক হোসেন সেখ অভিযোগ করেন, পেঁয়াজ তোলার পর জমিতে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে, তার প্রভাবে আশপাশের ৫০ থেকে ৬০ পাখি জমির পাট নষ্ট হয়ে গেছে। তার নিজের প্রায় ৩৫ শতাংশ জমির পাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।


আরও পড়ুন

প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে জমি পেল বিএসএফ

১১ মে ২০২৬

তার ভাষ্য, পাটগাছের মাথা কুঁকড়ে গেছে। গাছ মোটা হলেও স্বাভাবিক বৃদ্ধি হয়নি। এখন এ পাট আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। তিনি সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানান।


কৃষক ইজাজুল মল্লিক দাবি করেন, স্প্রে করার সময় শ্রমিকদের নিচু করে ওষুধ প্রয়োগ করতে বলা হলেও তারা তা মানেননি। ফলে বাতাসে ওষুধ ছড়িয়ে অনেক দূর পর্যন্ত পাটক্ষেতের ক্ষতি হয়েছে।

অভিযুক্ত চান মিয়া জানান, তিনি তখন মাঠে উপস্থিত ছিলেন না। শ্রমিক দিয়ে ওষুধ স্প্রে করিয়েছেন। কীভাবে স্প্রে করা হয়েছে, তা জানা নেই। তবে কিছুটা ক্ষতি হয়ে থাকতে পারে বলে তিনি স্বীকার করেন। যদিও বড় ধরনের ক্ষতির অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।

কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছেন, আগাছানাশক প্রয়োগের সময় আশপাশের ফসলের বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করলে কৃষি বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।



বালিয়াকান্দিপাটক্ষেতস্প্রে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ