আগামীর সময়

কাভার্ডভ্যান-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল কাঁচামাল ব্যবসায়ীর

কাভার্ডভ্যান-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল কাঁচামাল ব্যবসায়ীর

সংগৃহীত ছবি

ঝিনাইদহের শৈলকুপায় কাভার্ডভ্যান ও ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নসিমন চালক।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার দুর্ধস্বর নামক এলাকার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মো. মনোয়ার। তিনি শৈলকুপা উপজেলার গোয়াল বাড়িয়া গ্রামের আকমন শেখের ছেলে। আহত নসিমন চালকের নাম ছাব্বির।

আরাপপুর হাইওয়ে ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা কাঁচামাল নিয়ে ইঞ্জিনচালিত নসিমন নিয়ে ঝিনাইদহে আসছিল।

এ সময় দুর্ধস্বর এলাকায় আসলে কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নসিমন চালক ছাব্বির ও কাঁচামাল ব্যবসায়ী মনোয়ার গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মনোয়ারের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

    শেয়ার করুন: