Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শেবাচিম

সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৮:০৩
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল

ছবি: আগামীর সময়

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে চরম ভোগান্তি ও দায়িত্বহীনতার মুখোমুখি হয়েছেন এক রোগীর স্বজন। বাবার বুকের সিটিস্ক্যান করাতে গিয়ে দেখা যায়, সিটিস্ক্যান কক্ষে দায়িত্বরত কর্মচারী নিজেই মেশিনের ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন। শুধু তা-ই নয়, তিনি দাবি করেন— তিনি নাকি বুকের সিটিস্ক্যান করতে পারেন না!

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও ব্যাপক প্রতিবাদের মুখে পরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ভুক্তভোগী আব্দুল হামিদ নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনা তুলে ধরেন। শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪টা ৪১ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিটিস্ক্যান রুমের কর্মকর্তা মেশিনের ওপর রেস্ট করতেছেন। তিনি এখন কাজ করতে পারবেন না। কারণ তিনি বুকের সিটিস্ক্যান করতে নাকি পারেন না। আমার প্রশ্ন হলো তাহলে ওনার কাজ কী?’

ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই নেটিজেনদের মধ্যে চরম ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। একজন রোগীর জরুরি ও জটিল পরীক্ষার জন্য এসে সরকারি হাসপাতালের কর্মচারীর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান ও কর্মীদের দক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

পরে ঘটনাটির ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়া ও সর্বস্তরের প্রতিবাদের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ ত্বরান্বিত পদক্ষেপ গ্রহণ করে রোগীর পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা নেয়।


আরও পড়ুন

ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

০৫ অক্টোবর ২০২৬

রবিবার সকাল ১০টা ০৪ মিনিটে আব্দুল হামিদ আরেকটি ভিডিও আপডেট দিয়ে লেখেন, ‘অবশেষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খুব যত্নসহকারে চেস্ট সিটিস্ক্যান সম্পন্ন করলাম।’


তিনি আরও লেখেন, ‘আপনি যদি অন্যায় দেখে চুপ থাকেন তাহলে অন্যায়কারী আপনার প্রতি আরও জুলুম করবে। আপনি যদি প্রতিবাদ করেন তাহলে সম্মান ফিরে পাবেন। গতকালকে আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম আজকে সম্মানের সঙ্গে আমাদের গ্রহণ করেছে মেডিকেল কর্তৃপক্ষ। ধন্যবাদ মেডিকেল কর্তৃপক্ষকে।’

হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ইনচার্জ সিনিয়র টেকনোলজিস্ট শাহ জালাল শাহিন বলেছেন, ‘এটি শনিবারের ঘটনা। মূলত বুকের সিটিস্ক্যান করতে হলে চিকিৎসকের অনুমতি প্রয়োজন। রোগীর স্বজন সেটা না নিয়েই পরীক্ষা করতে এসেছেন। রবিবার সকালে তিনি চিকিৎসকের অনুমতি নিয়ে আসার পর বুকের সিটিস্ক্যান করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বললেন, ‘সিটিস্ক্যান মেশিনের ওপরে যিনি ঘুমিয়ে ছিলেন তার নাম ইসমাইল হোসেন এবং তিনি সিনিয়র টেকনিশিয়ান। মূলত তিনি বুঝিয়ে বলতে ভুল করেছেন। রোগীর স্বজনদের এটা বুঝিয়ে বললেই বিষয়টি এতদূর গড়াত না। তা ছাড়া মেশিনের ওপরে ঘুমানোটাও তিনি ঠিক করেননি।’

হাসপাতালের মুখপাত্র জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. মাজাহারুল রেজওয়ান রেজা বলেছেন, আমার জানামতে হাসপাতালে শুধু মাথার সিটিস্ক্যান হয়। বুকের এইচআরসিটি করা হয় না। এটা করতে গেলে মেশিনে লোড নিতে পারবে না। ফলে মেশিনটি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মৌখিকভাবে শুধু মাথার সিটিস্ক্যান করার নির্দেশনা দেওয়া রয়েছে। তবে সিটিস্ক্যান মেশিনের ওপরে ঘুমানোর বিষয়টি অপরাধের।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর মন্তব্য করেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। সিটিস্ক্যান রুম ঘুমানোর জায়গা না। অবশ্যই টেকনিশিয়ান অপরাধ করেছেন। আজ সোমবার তাকে অফিসিয়ালি শোকজ করা হবে। তবে তার আগেই প্রাথমিকভাবে ওই ব্যক্তির বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সিটিস্ক্যানটেকনিশিয়ানশেবাচিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর