বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে চরম ভোগান্তি ও দায়িত্বহীনতার মুখোমুখি হয়েছেন এক রোগীর স্বজন। বাবার বুকের সিটিস্ক্যান করাতে গিয়ে দেখা যায়, সিটিস্ক্যান কক্ষে দায়িত্বরত কর্মচারী নিজেই মেশিনের ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন। শুধু তা-ই নয়, তিনি দাবি করেন— তিনি নাকি বুকের সিটিস্ক্যান করতে পারেন না!ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও ব্যাপক প্রতিবাদের মুখে পরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।জানা গেছে, ভুক্তভোগী আব্দুল হামিদ নামের এক ব্যক্তি সামাজিক য...