Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

শ্রীপুরে দোকানে হামলা ও গুলি, আহত ৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:৪৬
শ্রীপুরে দোকানে হামলা ও গুলি, আহত ৫

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে একটি দোকানে ঘটেছে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের ‘নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মার্কেট মালিক হাজী কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, তার ভাগনে সিয়াম, দোকানের ব্যবস্থাপক শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল। অভিযুক্তরা হলেন কেওয়া গ্রামের নুরু কসাইয়ের ছেলে রানা ভান্ডারি ও তার ভাই মামুন। 

দোকান মালিক ফয়সাল আহমেদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বিভিন্ন মালামাল কিনে আসছিলেন রানা ভান্ডারি। আগের কিছু টাকা বকেয়া ছিল। গত ৯ মে ৭২ হাজার টাকার থাই মালামাল কিনেছিলেন তিনি। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করেছিলেন এবং বাকি ৪২ হাজার টাকা মঙ্গলবার দেওয়ার কথা।

তার দাবি, মঙ্গলবার বিকেলে দোকানে এসে রানা মাল নিতে চাইলে বকেয়া টাকা চাওয়া হয়। এ সময় উত্তেজিত হয়ে দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করেছেন তিনি। পরে স্থানীয়রা মীমাংসা করে দেন বিষয়টি।

ফয়সালের অভিযোগ, মীমাংসার পরও রাতে রানা ও তার ভাই মামুনের নেতৃত্বে  তার দোকানে হামলা চালায় ৩০ থেকে ৪০ জন। ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে তারা। বাধা দিতে গেলে কামাল, ফকির, সিয়াম, শাহিন, শান্ত ও শ্যামল আহত হন সবাই।

এ সময় দোকান মালিককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয় বলেও যোগ করেছেন তিনি। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো ক্ষতি হয়নি।

বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদের।

গাজীপুরহামলাভাঙচুর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise