আগামীর সময়

রামগঞ্জে সবচাইতে প্রভাবশালী হলাম আমি : এমপি শাহাদাত

রামগঞ্জে সবচাইতে প্রভাবশালী হলাম আমি : এমপি শাহাদাত

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহদাত হোসেন সেলিম বলেছেন, রামগঞ্জের সবচাইতে প্রভাবশালী হলাম আমি। আমার প্রভাবে কেউ যদি প্রভাবিত হয়, সেটা আমি দেখবো। কিন্তু কোন প্রভাবশালীর নাম দিয়ে, কোন রাঘববোয়ালের নাম দিয়ে কারও পরিচিতি হোক সেটা আমি কোন অবস্থাতে চাই না।

আজ রোববার (১ মার্চ) দুপুরে রামগঞ্জ পৌরসভা প্রশাসকের সহায়তা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৌরসভা মিলনায়তে
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করে শাহাদাত হোসেন আরও বললেন, ‘বারংবার বলার পরও মাদকের বিরুদ্ধে কোন অভিযোগ পরিচালনা করা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা জনগণের দৃষ্টিতে অপ্রতুল।’ ‘ যানবাহনের সংকট রয়েছে, দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা সচিবের সঙ্গে কথা বলে খুবশিগগিরই যানবাহন বৃদ্ধি করার চেষ্টা করবো।’ ‘এখন যে যানবাহন আছে, এটা দ্বারা মাটি কাটার যে দুর্বৃত্ত আছে, তাদেরকে চিহ্নিত করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন।’

তিনি আরও বললেন, আমি ছাড়া আমার কোন নেতাকর্মী এ ব্যাপারে নুন্যতম তদবির করবে না। যদি করে আমাকে আপনারা অবহিত করবেন। সেই নেতাকর্মীকে অপ্রাসঙ্গিক করে রামগঞ্জ ত্যাগ করার ব্যবস্থা আমি নেবো।

শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো যত্মশীল হওয়ার আহ্বান জানিয়ে সেলিম বললেন, সন্ধ্যার পরে স্কুলের কোন ছাত্র যেন বাড়ির বাহিরে না থাকে, সেটা আপনারা দেখবেন। আমাদের খালবিল আর এক ইঞ্চিও যেন দখল হতে না পারে। এ ব্যাপারে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দকে কঠোর অবস্থানে যেতে হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রামগঞ্জ পৌর প্রশাসক ফারাশিদ বিন এনাম সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএস মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সেতু, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, বর্তমান সভাপতি শেখ মো. কামরুজ্জান ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ প্রমুখ।

    শেয়ার করুন: