মানসিক ভারসাম্যহীন নারীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার বরুড়ায় পানি ছুড়ে মারার অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। আজ শনিবার ঝলম ইউনিয়নের তৈয়া চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ দিন সৌদি থেকে এক নারী বরুড়া থানাকে বিষয়টি অবহিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই মানসিক ভারসাম্যহীন নারী তার ঘরের জানালা দিয়ে একই বাড়ির এক নারীর ওপর পানি ছুড়ে মারেন। এরপর মোস্তফা ও জাহাঙ্গীরের স্ত্রী তাকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।







