নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে উল্টে গেল বাস, আহত ১৫

ছবিঃ আগামীর সময়
নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন হাইওয়েতে একটি বাস উল্টে গেছে। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কিতুবপুর সীমানা এলাকার এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসছিল গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস। পথে পদ্মাসেতু পার হবার পর মাদারীপুরের শিবচর উপজেলার সীমানানামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়েয় উল্টে যায় বাসটি। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিবচর ও পাঁচ্চর হাসপাতালে ভর্তি করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ ঘটনায় মারা যায়নি কেউ। তবে আহত হয়েছে কয়েকজন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বিঘ্ন হয়।
তিনি জানান, পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে।

