Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টঙ্গী থেকে নিখোঁজ তিন শিশু বরিশালে উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ২০:৫৯
টঙ্গী থেকে নিখোঁজ তিন শিশু বরিশালে উদ্ধার

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) উদ্ধার হওয়া শিশুদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এর আগে সোমবার রাতে বরিশাল জেলার কাজীরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো মিতু আক্তার (১২), ইমাম মাহদী (৫) ও কাইফা (১২)। তারা টঙ্গীর সাতাইশ এলাকার ব্যাংকপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে ওই তিন শিশু নিখোঁজ হয়। পরে স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পরপরই পুলিশের একটি আভিযানিক দল শিশুদের উদ্ধারে অভিযান শুরু করে।

তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ বরিশাল জেলার কাজীরহাট থানাধীন হেশাম উদ্দিন বাজার এলাকায় শিশুদের অবস্থান শনাক্ত করে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর টঙ্গী পশ্চিম থানার পুলিশ শিশুদের নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদে থানায় নিয়ে আসে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, দীর্ঘ প্রচেষ্টার পর তিন শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কীভাবে তারা বরিশালে গেল এবং এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

টঙ্গীনিখোঁজ তিন শিশুবরিশাল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise