Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা বহিষ্কার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:৪৮
ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি: আগামীর সময়

বরগুনা জেলা ছাত্রদলের সহ-স্কুলবিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে আরাফাত রহমান অভির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী সড়ক এলাকায় অভির বাসায় অভিযান চালিয়ে ৫১০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় তাকে করা হয় গ্রেপ্তার।

জানা গেছে, আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন এবং পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমন আলী সড়ক এলাকার বাসিন্দা।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি জানান, মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে পাথরঘাটা থানা পুলিশ আরাফাত রহমান অভিকে গ্রেপ্তার করে। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে অবহিত করা হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করেন।

গ্রেপ্তারইয়াবাবহিষ্কারছাত্রদল নেতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise