জামালপুরে ভারতীয় রুপি-ওষুধসহ আটক ২

সংগৃহীত ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চোরাচালান বিরোধী অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি ও ওষুধসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (৬ মার্চ) দুপুরের দিকে জামালপুর-৩৫ বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামের বাসিন্দা শিপন মিয়া ও আব্দুস ছামাদ।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেছেন পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভারতীয় ২২ হাজার রুপি উদ্ধার করেন। এ সময় শিপন ও ছামাদ নামে দুইজনকে আটক করে বিজিবি সদস্যরা। আটককালে টাকা ছাড়াও ১৮ পিস ওষুধ, মোবাইল, পান মসলা জব্দ করা হয়েছে। পরে আটক শিপন ও ছামাদকে দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলছিলেন, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

