Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযানে পুলিশ, এক রাতে আটক ছয় শতাধিক

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১
কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযানে পুলিশ, এক রাতে আটক ছয় শতাধিক

গ্রাফিকস: আগামীর সময়

কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে চালানো হয় এ অভিযান। জেলা জুড়ে চালানো এ অভিযানে আটক করা হয়েছে ছয়শ জনের বেশি মানুষকে। এদের মধ্যে রয়েছে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদকসেবী, রাজনৈতিক কর্মী ও ছিনতাইকারী।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার শিকার হয়। তার হত্যার সঙ্গে ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যদের সম্পৃক্ততা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয় গণমাধ্যমে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই নিয়েও অসন্তোষ দেখা দেয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজার পর কোটবাড়ী এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রেখেছিল কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি জেলায়ও অপরাধীদের লাগাম টেনে ধরতে পুলিশের কঠোর তৎপরতার দাবি উঠতে থাকে। এর মধ্যে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হলো।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান আগামীর সময়কে বলেছেন, কুমিল্লার বিভিন্ন এলাকায় বুধবার রাতভর একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, রাজনৈতিক দলের কর্মী, মাদকসেবীরা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেছেন, এদের মধ্যে যদি কোনো স্কুল বা কলেজ ছাত্র থেকে থাকে তাদের পরিবার বা কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন

অপ্রতিম হত্যা : ৪ দাবি জানিয়ে মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

২০ সেপ্টেম্বর ২০২৬



    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: