Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিএনপির বিক্ষোভ

‘মেঘনায় কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে’

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৭
‘মেঘনায় কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে’

ছবি: আগামীর সময়

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মেঘনা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বলেন, মেঘনায় কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ জন্য মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থেকে জনগণের পাশে থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পাশাপাশি মেঘনার সাধারণ মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান ড. খন্দকার মারুফ হোসেন।

আরও পড়ুন

এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে

২৩ সেপ্টেম্বর ২০২৬

পরে মিছিলটি উপজেলার হাইওয়ে কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেঘনা থানার ফটকে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনী, সদস্যসচিব এস এম সালাহউদ্দিন সরকার, সাবেক সদস্যসচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবদিন সরকার, দিলারা শিরিন, ডা. এম এ কাইয়ুম, প্রফেসর শহিদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, আনিছুর রহমান, আব্দুল মতিন, মো. হুমায়ুন কবির, জহিরুল ইসলাম, আব্দুল গাফফার, অ্যাডভোকেট কামরুজ্জামান, আব্দুল কাদের, আবুল কাশেম চেয়ারম্যান, অহিদুজ্জামান ও আলমগীর হোসেন।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, সদস্যসচিব আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, আতাউর রহমান লোদী, মো. দেলোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপিবিক্ষোভমেঘনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: