ব্রিজের রেলিং ভেঙে ছড়ায় ট্রাক, প্রাণ গেল চালকের
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক ছড়ায় পড়ে চালকের মৃত্যু হয়েছে। ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক ছড়ায় পড়ে চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার সহকারী। আজ বুধবার ভোরে ধামাইছড়া ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রুমান মিয়া (৫০)। আহত ব্যক্তির নাম মো. নয়ন।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ভোজ্য তেল নিয়ে ট্রাকটি সিলেটে যাচ্ছিল। ভোরে ধামাইছড়া ব্রিজে ওঠার পর ট্রাকটি রেলিং ভেঙে ছড়ার গভীরে পড়ে যায়। এতে ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। রেকারের সাহায্যে ট্রাকটি ওপরে তোলা হয়। পরে রুমানের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরীর ভাষ্য, নয়নকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।





