Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ধাওয়ানশীপুর-কোকতাড়া সড়ক

সড়ক সংস্কারের আশ্বাস মেলে, হয় না সমাধান

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২১:০৮
সড়ক সংস্কারের আশ্বাস মেলে, হয় না সমাধান

বৃষ্টি হলেই যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় ধাওয়ানশীপুর-কোকতাড়া সড়কে, ছবি: আগামীর সময়

সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়তে হয় দিনাজপুরের হাকিমপুরের আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর (ধাওয়া) ও কোকতাড়া গ্রামের মানুষকে। দুই গ্রামের মধ্যে চলাচলের একমাত্র সড়কটির বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুম তো বটেই, হঠাৎ বৃষ্টি হলেও যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ধাওয়ানশীপুর থেকে কোকতাড়া গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা ও খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পিচ্ছিল হয়ে পড়ে। ফলে মোটরসাইকেল, বাইসাইকেল এমনকি পায়ে হেঁটেও চলাচল করা কষ্টসাধ্য হয়ে ওঠে। জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা রাস্তা পাকাকরণের আশ্বাস দিলেও বাস্তবে কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের।

সরেজমিনে দেখা যায়, স্কুলগামী শিশু-কিশোররা স্কুলের পোশাক পরে কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। ধানবোঝাই অটোরিকশা ও চার্জার ভ্যানগুলোকে গর্ত পার করতে কয়েকজন মিলে ধাক্কা দিতে হচ্ছে।

হিলি পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজার থেকে ধান নিতে আসা অটোচার্জারচালক মোবাশ্বের হোসেন বললেন, মহাজনের ধান নিতে এসে বিপদে পড়েছি। একটা ধানবোঝাই গাড়ি ৪-৫ জন মিলে গর্ত পার করতে হচ্ছে। এ অবস্থায় ভাড়া অনুযায়ী কাজ করাও কঠিন হয়ে পড়েছে।

আরেক চালক রায়হানের ভাষ্য, ধান নিতে এসে রাস্তায় চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে নিজেরাই অস্থায়ীভাবে রাস্তা সংস্কার করে ধান নিয়ে যাচ্ছি। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।

ধাওয়ানশীপুর থেকে কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থী আঞ্জুয়ারা খাতুন জানালেন, অনেক দিন ধরে রাস্তার এই অবস্থা। সামান্য বৃষ্টি হলেই স্কুলে যাওয়া খুব কষ্ট হয়। অনেক শিক্ষার্থী তখন স্কুলে আসে না।

ছাতনী চৌমুহনী বাজারের ধান ব্যবসায়ী নূর মোহাম্মদ বললেন, রাস্তাটির কারণে পরিবহন খরচ বেড়ে গেছে। দ্রুত সংস্কার হলে ভাড়া কম লাগত এবং কৃষকরাও তাদের ধানের ন্যায্যমূল্য পেতেন।

কোকতাড়া গ্রামের ধান বিক্রেতা জামান আলীর ভাষ্য, শুধু ধান বিক্রি নয়, রাস্তার বেহাল দশার কারণে আমাদের গ্রামের ছেলে-মেয়েদের বিয়ে দিতেও সমস্যা হয়। প্রতি মণ ধান প্রায় ১০০ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। তাই দ্রুত রাস্তার সংস্কার চাই।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান জানালেন, এডিপি প্রকল্পের অর্থ থেকে ধাওয়া গ্রামের মাসুদের দোকান থেকে কোকতাড়া গ্রামের দিকে ৪১০ মিটার ইটের সলিং নির্মাণের টেন্ডার হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। এ ছাড়া ভবিষ্যতে ১০ ফুট প্রস্থে রাস্তাটি পাকাকরণের লক্ষ্যে এর আইডিকরণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

অন্যদিকে আলিহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীপংকর শাহা রিপন বললেন, বর্ষাকাল শুরু হওয়ায় দুই এক দিনের মধ্যে রাস্তাটিতে রাবিশ বা ইটের টুকরা ফেলে চলাচল উপযোগী করার ব্যবস্থা করা হবে।

আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী জানালেন, কোকতাড়া থেকে ধাওয়ানশীপুর সড়কে এডিপি প্রকল্পের আওতায় ইটের সলিং নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।

ধাওয়ানশীপুরসড়কসংস্কার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise