Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশালে আট নদীর ৬০ কিলোমিটারে ভাঙন

  • ১০ দিনে বিলীন ৮২ বসতঘর ও ৩৯ ব্যবসাপ্রতিষ্ঠান
তন্ময় তপু, বরিশাল
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:২৮
বরিশালে আট নদীর ৬০ কিলোমিটারে ভাঙন

সংগৃহীত ছবি

বরিশালের নদ-নদীতে অব্যাহত ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে জনপদ। কোথাও বসতঘর, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠান, সড়ক ও ফসলি জমি ভাঙছে নদীতে। সদর উপজেলা, মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, মুলাদী, হিজলার বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে ভাঙন। মেঘনা, কালাবদর ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী মেহেন্দিগঞ্জের পরিস্থিতি আরও ভয়াবহ। ১০ দিনের ব্যবধানে উপজেলার চরগোপালপুর ও আলিমাবাদ ইউনিয়নে ৮২টি বসতঘর এবং একটি বাজারের প্রায় ৩৯টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছে, জেলায় ৩৮টি নদ-নদীর মোট দৈর্ঘ্য প্রায় ৭১৬ কিলোমিটার। এর মধ্যে মেঘনা, তেঁতুলিয়া, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, সন্ধ্যা, সুগন্ধাসহ আটটি নদীর প্রায় ৬০ কিলোমিটার অংশে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ২০-২৫ কিলোমিটার এলাকায় ভাঙনের তীব্রতা বেশি।

মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর, চরমিঠুয়া, দড়িরচর খাজুরিয়া, আদর্শনগর, আন্ধারমানিক, জাঙ্গালিয়া, দক্ষিণ উলানিয়াসহ বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে ভাঙন। অন্যদিকে বাবুগঞ্জে সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে সড়ক, বেড়িবাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনেও বিপর্যস্ত জনজীবন। উপজেলার ইলুহারের বাসিন্দা জয় হাজরার ভাষ্য, নদীভাঙনে তাদের পৈতৃক সম্পত্তি বিলীন হয়ে গেছে। গত পাঁচ বছরে পাঁচবার বসতবাড়ি সরাতে হয়েছে। বর্তমানে যেখানে বসবাস করছেন, সেটিও আর বেশি দিন টিকবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, চরমোনাই ও শায়েস্তাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও ভাঙন চলছে। গত দেড় দশকে চরবাড়িয়া ইউনিয়নের লামচরী গ্রামের কয়েকশ পরিবার বসতভিটা হারিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার কথা জানিয়েছে পাউবো। তবে চলমান কার্যক্রমের পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তাও সামনে এসেছে। বরিশাল পাউবোর নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবালের ভাষ্য, জেলার বিভিন্ন নদ-নদীর প্রায় ৬০ কিলোমিটার অংশে ভাঙন চলছে। এর মধ্যে ২০-২৫ কিলোমিটার এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। এসব স্থানে জরুরি আপৎকালীন কার্যক্রমের অংশ হিসেবে জিও ডাম্পিং করা হচ্ছে। নদীভাঙন রোধে একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে ভাঙন প্রতিরোধে আরও কাজ করা সম্ভব হবে।

বরিশালনদ-নদীনদী ভাঙন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার