বরিশালের
নদ-নদীতে অব্যাহত ভাঙনে একের পর এক
বিলীন হচ্ছে জনপদ। কোথাও বসতঘর, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠান, সড়ক ও ফসলি
জমি ভাঙছে নদীতে। সদর উপজেলা, মেহেন্দিগঞ্জ,
বাবুগঞ্জ, বানারীপাড়া, মুলাদী, হিজলার বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে
ভাঙন। মেঘনা, কালাবদর ও তেঁতুলিয়া নদীর
তীরবর্তী মেহেন্দিগঞ্জের পরিস্থিতি আরও ভয়াবহ। ১০
দিনের ব্যবধানে উপজেলার চরগোপালপুর ও আলিমাবাদ ইউনিয়নে
৮২টি বসতঘর এবং একটি বাজারের
প্রায় ৩৯টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীতে
বিলীন হয়ে গেছে।
বরিশাল
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছ...